পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ রোববার (১১ জুন) ২৮ জৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ। ২১ জিলক্বদ ১৪৪৪ হিজরী।

এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী :

খ্রিস্টপূর্ব ১১৮৪ - ইরাথোস থেনিস হিসাব অনুসারে ট্রোজান যুদ্ধে ট্রয় নগরীকে জ্বালিয়ে দেয়া হয়।

১৪২৯ - ইয়ারগু যুদ্ধের মাধ্যমে শত বছরের যুদ্ধ (হানড্রেড ইয়ার্স ওয়ার) শুরু হয়।

১৪৮৮ - চতুর্থ জেমস স্কটল্যান্ডের রাজা নিযুক্ত।

১৫০৯ - ক্যাথরিনকে ইংল্যান্ডের রাজা ৮ম হেনরির বিয়ে করেন।

১৭২৭ - দ্বিতীয় জর্জ ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত।

১৭৬০ - মহীশুরের নবাব হায়দার আলির সাথে ব্রিটিশদের যুদ্ধ শুরু হয়।

১৭৮৮ - রাশিয়ার অভিযাত্রী গেরাসিম ইসমাইলভ আলাস্কায় পৌঁছেন।

১৮৪৬ - মৌলবি ফরিদ উদ্দিন খাঁর সম্পাদনায় বহুভাষিক সাপ্তাহিক পত্রিকা ‘জগদুদ্দীপক ভাস্কর’ প্রকাশিত হয়।

১৮৫৫ - বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে সূর্য রশ্মির বিভাজন আবিষ্কার হয়।

১৯৪২ - সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৬৩ - রাজা পলের ব্রিটেনে রাষ্ট্রীয় সফরের প্রতিবাদে গ্রিসের প্রধানমন্ত্রী কনস্টান্টিন কারমানসিসের পদত্যাগ।

১৯৮১ - ইরানে ভূমিকম্পে দেড় হাজার লোক নিহত।

১৯৯১ - নোবেল শান্তি পুরস্কার ভূষিত মাদার তেরেসা বাগদাদ সফরে যান।

২০০৭ - বাংলাদেশে চট্টগ্রাম মহানগরীতে ভয়াবহ প্লাবন ও পাহাড় ধ্বসের ঘটনায় কমপক্ষে ৮৪ জন নিহত হয়েছিল।

২০১৭ - চট্টগ্রামসহ রাঙামাটি ও বান্দরবানে দুই দিনের টানা বর্ষণে পাহাড় ধসের ঘটনায় কমপক্ষে ১২৫ জন নিহত হয়েছিল।

জন্মদিন :

খ্রিস্টপূর্ব ৩২৩ - মহান আলেকজান্ডার, গ্রীক বীর ও সম্রাট।

১৫৭২ - বেন জনসন, ইংরেজ নাট্যকার, কবি এবং সাহিত্য সমালোচক। (মৃ. ১৬৩৭)

১৮৮৫ - উকিল মুন্সী, বাংলাদেশী বাঙালি গীতিকবি। (মৃ. ১৯৭৮)

১৮৯৭ - রামপ্রসাদ বিসমিল, মণিপুর ষড়যন্ত্র মামলায় যুক্ত বৃটিশ বিরোধী বিপ্লবী। (মৃ.১৯/১২/১৯২৭)

১৮৯৯ - নোবেলজয়ী (১৯৬৮) জাপানি সাহিত্যিক ইয়াসুনারি কাওয়াবাতা।

১৯০১ - প্রমথনাথ বিশী, বাঙালি লেখক, শিক্ষাব্রতী ও সাংসদ। (মৃ.১০/০৫/১৯৮৫)

১৯০৮ - জর্জ পেইন, ইংরেজ সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। (মৃ. ১৯৭৮)

১৯১৯ - রিচার্ড টড, ইংরেজ অভিনেতা। (মৃ. ২০০৯)

১৯৩৭ - ভারতীয় বাঙালি চিত্রশিল্পী ও নকশাকার গণেশ পাইন। (মৃ.২০১৩)

১৯৩৯ - র‌্যাচেল হেহো ফ্লিন্ট, ইংরেজ সাবেক প্রমীলা ক্রিকেটার। (মৃ. ২০১৭)

১৯৪২ - সোমাচন্দ্র ডি সিলভা, শ্রীলঙ্কান সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৪৭ - বিহারের রাজনীতিবিদ লালু প্রসাদ যাদব।

১৯৫১ - কলিস কিং, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার।

১৯৬০ - মেহমেত ওজ, টেলিভিশন ব্যক্তিত্ব, কার্ডিওথোরাসিক সার্জন, অধ্যাপক, ছদ্মবিজ্ঞান প্রবর্তক এবং লেখক।

১৯৬২ - মানো মেনেজেস, ব্রাজিলীয় সাবেক ফুটবলার ও কোচ।

১৯৬৯ - পিটার ডিংকলেজ, মার্কিন অভিনেতা ও প্রযোজক।

১৯৭৮ - ড্যারিল টাফি, সাবেক ও প্রথিতযশা নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৮৬ - মিচেল ম্যাকক্লেনাগান, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।

১৯৮৯ - রিচমন্ড মুতুম্বামি, জিম্বাবুয়ের ক্রিকেটার।

১৯৯১ - স্তাফানি টেলর, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার।

মৃত্যুবার্ষিকী :

১৮৫৯ - ক্লেমেন্স ভন মেটরনিখ, অস্ট্রীয় সাম্রাজ্য-এর বিদেশমন্ত্রী। (জ. ১৭৭৩)

১৮৬০ - রামকমল ভট্টাচার্য, সংস্কৃত পণ্ডিত, গ্রন্থকার এবং লেখক। (জ. ১৮৬৪)

১৯০৩ - সার্বিয়ার রাজা আলেকজান্ডার ও রানী দ্রাগা বেলগ্রেডে আততায়ীর হাতে নিহত।

১৯২৭ - উইলিয়াম অ্যাটওয়েল, ইংরেজ সাবেক ঘরোয়া ক্রিকেটার। (জ. ১৮৬১)

১৯২৮ - শৈলেশ্বর বসু, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী। (জ. ১৮৮৬)

১৯৩৬ - আমেরিকার লেখক রবার্ট ই. হাওয়ার্ড।

১৯৬২ - ছবি বিশ্বাস, ভারতীয় বাঙালি অভিনেতা। (জ.১৩/০৭/১৯০০)

১৯৭০ - লীলা নাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী। (জ. ১৯০০)

১৯৭৯ - জন ওয়েন, মার্কিন চলচ্চিত্র অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা। (জ. ১৯০৭)

১৯৯৭ - মিহির সেন, বাঙালি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও পৃথিবীর শ্রেষ্ঠ দূরগামী সাঁতারু। (জ.১৫/১১/১৯৩০)

২০০১ - টিমোথি ম্যাকভেই, আমেরিকান সন্ত্রাসী। (জ. ১৯৬৮)

২০০৫ - ভাস্কো গনসালভস পর্তুগালের ১০৩তম প্রধানমন্ত্রী। (জ. ১৯২২)

২০১৫ - রন মুডি, ইংরেজ অভিনেতা, গায়ক, সুরকার এবং লেখক। (জ. ১৯২৪)

২০১৬ - ডোনাল্ড কার, জার্মান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার। (জ. ১৯২৬)

দিবস :

শেখ হাসিনার কারামুক্তি দিবস

আজ রোববার (১১ জুন) আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ তম কারামুক্তি দিবস। ২০০৮ সালের এ দিনে ১১ মাস বন্দি থাকার পর জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ সাব-জেল থেকে মুক্তি পান তিনি।

২০০৭ সালে ১/১১-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমতা গ্রহণ করা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঐ বছর ১৬ জুলাই আওয়ামী লীগ সভাপতিকে তার ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে গ্রেফতার করা হয়।

সে সময় শেখ হাসিনা বন্দিদশায় অসুস্থ হয়ে পড়ায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন মহল থেকে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি ওঠে। জনগণের স্বতঃস্ফূর্ত ও বারংবার দাবি ও চাপে তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।

এরপর ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় অর্জন করে দলের সভাপতি শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হন।

পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালের সাধারণ নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠন করে।

এন