পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) ২১ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ। ১২ রমযান ১৪৪৪ হিজিরী।

একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী :

১৯৪৯ - ন্যাটো প্রতিষ্ঠিত হয়।

১৯৬০ –সেনেগাল স্বাধীনতা লাভ করে। সেনেগাল পশ্চিম আফ্রিকার একটি দেশ। এর রাজধানীর নাম ডাকার। সেনেগাল নদী থেকে দেশটির নামকরণ করা হয়।

১৯৬৮ – যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং আততায়ীর হাতে নিহত হন।

১৯৭২ - বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বীকৃতি প্রদান করে।

১৯৭৯ - পাকিস্তানি সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভূট্টো এর ফাঁসি কার্যকর হয়। তিনি পাকিস্তান পিপলস্‌ পার্টির প্রধান ছিলেন। হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ১৯৭৯ সালে সামরিক আদালত তাকে মৃত্যুদন্ডে দন্ডিত করে।

১৯৮৪ – ভারতীয় নভোচারী রাকেশ শর্মা সোভিয়েত সহযোগিতায় মহাকাশ অভিযান করে। তিনি ভারতীয় প্রথম নভোচারী। রাকেশ ছিলেন ইন্ডিয়ান এয়ার ফোর্সের পাইলট। তিনি সারা বিশ্ব ভ্রমণ করেছেন।

জন্মদিন :

১৯২৯ - অভিনেতা আবুল খায়ের

১৯৩৩ - সঙ্গীতশিল্পী সনজীদা খাতুন।

১৯৪২ - চিত্রশিল্পী কালাম মাহমুদ।

১৯৬৫ - রবার্ট জন ডাউনি জুনিয়র।

মৃত্যুবার্ষিকী :

১৭৫৬ - নবাব আলীবর্দী খাঁ।

১৯৭১ - আয়ুর্বেদশাস্ত্র বিশারদ অধ্যক্ষ যোগেশচন্দ্র ঘোষ পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নিহত

১৯৭১ - যোগেশচন্দ্র ঘোষ

১৯৭৯ - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো

এন