এশিয়া মহাদেশের দীর্ঘতম ইফতার পার্টি অনুষ্ঠিত হলো যুদ্ধ বিধ্বস্ত কাশ্মিরে। শনিবার (১১ জুলাই) ভারতের ডাল লেকের তীরে ১.৬ কিলোমিটার দীর্ঘ এ ইফতার পার্টি আয়োজন করা হয়।

শারজায় আন-নূর মসজিদের কাছাকাছি স্থাপিত ৫০০০ (পাঁচ হাজার) ফিট দীর্ঘ দস্তরখানায় এক হাজার এতিমসহ সাড়ে তিন হাজারেরও বেশি রোজাদার ইফতার করেন।

এই ইফতার পার্টিতে আয়োজকরা বিনামূল্যে সুস্বাদু বিরিয়ানী, জুস, খেজুর এবং বিভিন্ন ধরণের ফল-ফলাদি সরবরাহ করেন।

কাশ্মীরের সুশীল সমাজ ও ব্যবসায়ী পরিবারদের সঙ্গে এই ইফতার পার্টি আয়োজন করে লাউড বিটল (Loud Beetle) নামে একটি ইভেন ম্যানেজমেন্ট কোম্পানি।

ওই কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আমির খান বলেন, পবিত্র রমজান মাস উদযাপন করতেই আমরা এ ইফতার পার্টি আয়োজন করেছি, যা সবার জন্য উন্মুক্ত।

শতশত বছর ধরে দরিদ্র মানুষের জন্য ইফতার আয়োজন করার একটি সমৃদ্ধ ঐতিহ্য আছে এই কাশ্মীরের। তবে এবারের রমজান মাসে একসঙ্গে এতো বড় ইফতার আয়োজন মুসলিম সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ সংবাদ বহন করে।

উল্লেখ্য, এর আগে ১.৩ কিলোমিটার দীর্ঘ ইফতার পার্টি আয়োজন করে রেকর্ড করেছিল সংযুক্ত আরব আমিরাত। এশিয়ার দীর্ঘতম এই ইফতার পার্টি আয়োজন করা হয়েছিল দেশটির শারজাহ শহরে।

তবে গত জুন মাসে (চলতি রমজান মাস) আলেকজান্দ্রিয়ায় ৭০০০ (সাত হাজার) মানুষ এক সঙ্গে ইফতার করে গীনিস বুকে শীর্ষ স্থান দখল করে নেয় মিশর।

এশিয়ার দীর্ঘতম এই ইফতার আয়োজন দেখুন ভিডিওতে...

এআর