ইসরাইলে মাটির তলায় লুকিয়ে রাখা ৮০০ বছরের পুরনো স্বর্ণের সুড়ঙ্গের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা।
খোঁজ মিলেছে যোদ্ধাদের গোপন সদর দফতরেরও। এখন শুধু খোঁড়াখুঁড়ি করে সেই সম্পত্তি তুলে আনার অপেক্ষা।
বিজ্ঞানীরা জানিয়েছেন, উন্নত প্রযুক্তির লেসার প্রযুক্তি ব্যবহার করে এই সুড়ঙ্গের খোঁজ পাওয়া গেছে।-খবর আনন্দবাজার
লিন জানান, একাদশ শতকে ধর্মযুদ্ধের সময় ইসরাইলের শহর একরির নিচে খ্রিস্টান যোদ্ধারা সুড়ঙ্গটি নির্মাণ করেছিলেন। মুসলিমদের সঙ্গে ধর্মযুদ্ধের সময় ওই শহরই ছিল যোদ্ধাদের সদর দফতর।
যেন সহজে খুঁজে পাওয়া না যায় এজন্য একরি শহরের মাটির অনেকটা নিচে ওই সুড়ঙ্গ নির্মাণ করা হয়েছিল। গোপন সুড়ঙ্গ দিয়ে সদর দফতরে পৌঁছতেন যোদ্ধারা। এই সুড়ঙ্গ দিয়েই তারা যুদ্ধের প্রয়োজনীয় সামগ্রী ও প্রচুর স্বর্ণ নিয়ে যেতেন।
অনেক ইতিহাসবিদ মনে করেন, সুড়ঙ্গটি স্বর্ণের মতো মূল্যবান সম্পদ নিয়ে যাওয়ার পাশাপাশি সেনাদের লুকিয়ে থাকা ও পালানোর রাস্তা হিসেবেও ব্যবহৃত হতো। সুড়ঙ্গটি মাটির ঠিক কতটা নিচে রয়েছে এবং এর বিস্তৃতি কতটা জায়গাজুড়ে তা জানার চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা।
একরি শহরে মাটির উপরে খ্রিস্টান ধর্মযোদ্ধাদের সদর দফতরের ধ্বংসস্তূপ এখনও রয়েছে। বিজ্ঞানীদের অনুমান, আরও ভালো করে খোঁড়াখুঁড়ি করলে যোদ্ধাদের লুকিয়ে রাখা অনেক স্বর্ণ উদ্ধার করা যাবে।
এএস





