পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
আজ শনিবার (১৮ মার্চ) চৈত্র ৩, ১৪২৯ বঙ্গাব্দ। ২৫ শাবান ১৪৪৪ হিজিরী।
একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলী :
১৭৮৬ - কলকাতায় ব্যবসায়ীদের উদ্যোগে জেনারেল ব্যাংক অব ইন্ডিয়া স্থাপিত হয়।
১৮০০ - শ্রীরামপুর মিশনে বাংলা ভাষায় প্রথম বই ‘সমাচার’ প্রকাশিত হয়।
১৮৭১ - ফ্রান্সে শ্রমজীবী মানুষের বিপ্লবের মধ্য দিয়ে প্যারি কমিউন প্রতিষ্ঠিত হয়।
১৯৪৪ - চলো দিল্লি ধ্বনি মুখে আজাদ হিন্দ ফৌজ ভারত-বর্মা সীমান্ত অতিক্রম করে ভারতের মাটিতে সশস্ত্র সংগ্রাম শুরু করে।
১৯৬৫ - সোভিয়েত নভোচারী আলেক্সি লিওনভ মহাশূন্যে মানুষের পদচারণার প্রথম ইতিহাস সৃষ্টি করেন।
১৯৯৪ - বসনিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে ওয়াশিংটনে বসনিয়া-মুসলিম-ক্রোট ফেডারেশন চুক্তি স্বাক্ষরিত হয়।
২০২০ - করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম রোগীর মৃত্যু ঘটে।
জন্মদিন :
১৬৯০ - প্রুশিয়ান বংশোদ্ভূত জার্মান গণিতবিদ ও শিক্ষাবিদ ক্রিস্টিয়ান গোল্ডবাখ জন্মগ্রহণ করেন।
১৭৮২ - আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ৭ম ভাইস প্রেসিডেন্ট জন সি. কালহউন জন্মগ্রহণ করেন।
১৮২৮ - নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রাজনীতিবিদ উইলিয়াম র্যান্ডাল ক্রেমার জন্মগ্রহণ করেন।
১৮৩৭ - গ্রোভার ক্লিভ্ল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের ২২তম এবং ২৪তম রাষ্ট্রপতি।
১৮৫৮ - ডিজেল ইঞ্জিনের উদ্ভাবক একজন জার্মান উদ্ভাবক রুডলফ ডিজেল জন্মগ্রহণ করেন।
১৮৬৯ - ইংরেজ ব্যবসায়ী ও রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেইন জন্মগ্রহণ করেন।
১৮৭৪ - রাশিয়ান বংশোদ্ভূত ফরাসি দার্শনিক ও ধর্মতত্ত্ববিদ নিকোলাই বেরডয়াভ জন্মগ্রহণ করেন।
১৮৭৭ - অস্ট্রেলীয় ক্রিকেটার ও প্রকৌশলী ক্লিমেন্ট ক্লেম হিল জন্মগ্রহণ করেন।
১৯০১ - শৈলজানন্দ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক। (মৃ.০২/০১/১৯৭৬)
১৯০৩ - ইতালীয় সাংবাদিক, রাজনীতিবিদ ও পররাষ্ট্র মন্ত্রী গালেয়াযো কিয়ান জন্মগ্রহণ করেন।
১৯১০ - শিশু সাহিত্যিক বিমল ঘোষ জন্মগ্রহণ করেন।(মৃ.১৯৮২)
১৯১২ - বিমল মিত্র, লেখক, ঔপন্যাসিক। (মৃ.০২/১২/১৯৯১)
১৯২৬ - হিমানীশ গোস্বামী বিশিষ্ট রস সাহিত্যিক, সাংবাদিক ও ব্যঙ্গচিত্রী ৷(মৃ.১৪/০৩/২০১২)
১৯২৮ - রাজনীতিবিদ ও ১২ তম প্রেসিডেন্ট ফিদেল ভালদেজ রামোস জন্মগ্রহণ করেন।
১৯৩৬ - নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার আইনজীবী ও রাজনীতিবিদ ফ্রেদেরিক উইলেম ডি ক্লার্ক জন্মগ্রহণ করেন।
১৯৩৮ - ভারতীয় অভিনেতা ও প্রযোজক শশী কাপুর জন্মগ্রহণ করেন।
১৯৩৯ - রন অ্যাটকিনসন,সাবেক ইংরেজ ফুটবল খেলোয়াড়।
১৯৪৭ - ইংরেজ সাবেক ক্রিকেটার ও সাংবাদিক ডেভিড লয়েড জন্মগ্রহণ করেন।
১৯৫৯ - ফরাসি পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার লুক বেসন জন্মগ্রহণ করেন।
১৯৭০ - আমেরিকান অভিনেত্রী, গায়িকা ও রাপার কুইন লাতিফা জন্মগ্রহণ করেন।
১৯৮১ - জার্মান ফুটবলার টম স্টারকে জন্মগ্রহণ করেন।
১৯৮৭ - আর্জেন্টিনার ফুটবলার জন্মগ্রহণ মাউরো যারাটে করেন।
১৯৯৬ - ম্যাডেলিন ক্যারল, একজন বিখ্যাত আমেরিকান অভিনেত্রী।
মৃত্যুবার্ষিকী :
২৩৫ - সেভেরাস আলেকসান্দার, রোমান সম্রাট।
৯৭৮ - এডওয়ার্ড মার্টার, ইংরেজ রাজা।
১৭৪৫ - রবার্ট ওয়ালপলে, ইংরেজ পণ্ডিত ও রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
১৮৭১ - অগাস্টাস ডি মর্গান, ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ গণিতবিদ।
১৯০৭ - মারকেলিন বেরথেলট, ফরাসি রসায়নবিদ, রাজনীতিবিদ ও পররাষ্ট্র মন্ত্রী।
১৯৭৪ - বুদ্ধদেব বসু, বিশ শতকের বাঙালি কবি।(জ.১৯০৮)
বুদ্ধদেব বসু (৩০ নভেম্বর ১৯০৮ - ১৮ মার্চ ১৯৭৪) বিংশ শতাব্দীর একজন প্রভাবশালী বাঙালি কবি, প্রাবন্ধিক, নাট্যকার, কথাসাহিত্যিক, অনুবাদক, সম্পাদক ও সাহিত্য-সমালোচক ছিলেন। বিংশ শতাব্দীর আধুনিক কবিতার যারা পথিকৃৎ তিনি তাদের একজন। তিনি বাংলা সাহিত্য সমালোচনার দিকপাল ও কবিতা পত্রিকার প্রকাশ ও সম্পাদনার জন্য তিনি বিশেষভাবে সমাদৃত। অল্প বয়স থেকেই কবিতা রচনাসহ নিজের নাট্যদল গঠনে ভূমিকা রাখেন। তিনি প্রগতি ও কল্লোল নামে দুটি পত্রিকায় লেখালেখিতে যুক্ত ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাবের বাইরে এসে যারা লেখালেখি করেছেন তিনি তাদের মধ্যে অন্যতম। ইংরেজি ভাষায় কবিতা, গল্প, প্রবন্ধ রচনা করে তিনি ইংল্যান্ড ও আমেরিকায়ও প্রশংসা অর্জন করেছিলেন।
১৯৭৯ - আবুল মনসুর আহমেদ, বাংলাদেশি সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ। (জ. ১৮৯৮)
১৯৮০ - এরিক ফরম্, জার্মান মনোবিজ্ঞানী ও দার্শনিক।
১৯৯৬ - অডসেয়াস এলয়টিস, নোবেল পুরস্কার বিজয়ী গ্রিক কবি।
২০০৭ - বব উলমার, ভারতীয় সাবেক ইংরেজ ক্রিকেটার ও কোচ। (জ. ১৯৪৮)
২০০৮ - অ্যান্টনি মিনজেলা, ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক, নাট্যকার ও চিত্রনাট্যকার। (জ. ১৯৫৪)
২০০৯ - নাতাশা রিচার্ডসন, ইংরেজ অভিনেত্রী।
২০২২ - সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্র গবেষক। (জ.১৯২৬)
এন





