ঘটনাবলি :

১৫৯৮ ফরাসী সম্রাট চতুর্থ হেনরি এক ঐতিহাসিক নির্দেশ জারি করেন ৷

১৬৪৫ সুইডেন ও ডেনমার্ক শান্তিচুক্তি করে ।

১৭৪০ রটারড্যামে অনশন ধর্মঘট শুরু হয় ।

১৭৮৪ ইংল্যান্ডের পার্লামেন্টে ভারত আইন গৃহীত হয় ।

১৯৬০ মধ্য আফ্রিকা ফরাসী উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে৷

১৯৭২ দক্ষিণ ভিয়েতনাম থেকে সর্বশেষ মার্কিন সৈন্যদের প্রত্যাহার।

২০১১ সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচ জনের মৃত্যু।

জন্ম বার্ষিকী :

১৮৪৮ রমেশচন্দ্র দত্ত একজন বাঙালি ঔপন্যাসিক ছিলেন। তিনি বঙ্কিমচন্দ্রের অনুরোধে বাংলা উপন্যাস রচনায় অগ্রসর হন এবং বিশেষ সাফল্য অর্জন করেন।তিনি একটি বিশিষ্ট বাঙালি কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন৷ তার পরিবারের প্রায় সবাই ছিলেন উচ্চশিক্ষিত৷ তার বাবা ছিলেন ঈশানচন্দ্র দত্ত এবং মা ছিলেন ঠাকামাণী৷ তার বাবা ঈশানচন্দ্র তৎকালীন বাংলার ডেপুটি কালেক্টর ছিলেন৷ অফিস চলাকালীন সময়ে রমেশ চন্দ্র দত্ত তার সঙ্গে থাকতেন৷ রমেশ চন্দ্র বিভিন্ন সময়ে বিভিন্ন স্কুলে পড়াশোনা করেছেন৷ তিনি কুষ্টিয়ার কুমারখালী মথুরানাথ মাধ্যমিক বিদ্যালয়েও পড়াশুনা করেছেন।

১৮৬৭ শব্দকোষপ্রণেতা উইলিয়াম আলেকজান্ডার ক্রেইগির জন্ম।

১৮৮৮ টেলিভিশনের আবিষ্কারক জন লগি বেয়ার্ড জন্মগ্রহণ করেন।

১৮৯৯ এ্যাংলো মার্কিন চলচ্চিত্র পরিচালক আলফ্রেড হিচককের জন্ম।

১৯০২ জার্মান প্রকৌশলী ফেলিক্স ওয়াঙ্কেলের জন্ম।

১৯১২ নোবেলজয়ী [১৯৬৯] ইতালীয় মার্কিন জীববিজ্ঞানী সালভাদর লুরিয়ার জন্ম।

১৯২৬ কিউবার বিপ্লবী রাষ্ট্রপ্রধান ফিদেল ক্যাস্ত্রোর জন্ম।

মৃত্যু বার্ষিকী :

১৯১০ ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন আধুনিক নার্সিং সেবার অগ্রদূত, একজন লেখিকা এবং পরিসংখ্যানবিদ। যিনি দ্যা লেডি উইথ দ্যা ল্যাম্প নামে পরিচিত ছিলেন। বাবা উইলিয়াম এডওয়ার্ড নাইটিঙ্গেল এবং মা ফ্রান্সিস নাইটিঙ্গেলের অভিজাত পরিবারে ১৮২০ সালের ১২ মে মাসে ইতালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল।

ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল নার্স হওয়া। কিন্তু তখনকার সময়ে নার্সিংকে সম্মানের চোখে দেখা হতো না। এছাড়া তার পিতা-মাতা চাননি ফ্লোরেন্স নার্স হোক। তাই ফ্লোরেন্সকে বাড়ি থেকে বের হয়ে যেতে বাধ্য হয়। কেননা তার নিজ বাড়িতে তার স্বপ্নটি পূরণ করা সম্ভব ছিলনা।

১৯১৩ জার্মান সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের বিশিষ্ট নেতা আগস্ট বেবেলের

১৯৪৬ ইংরেজ সাহিত্যিক এইচ জি ওয়েলসের মৃত্যু।

১৯৭৭ নাট্যসম্রাজ্ঞী মলিনা দেবীর মৃত্যু।

২০০০ পাকিস্তানি পপসংগীত শিল্পী নাজিয়া হাসানের মৃত্যু।

এইচএন