পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
আজ সোমবার (১৩ মার্চ) ফাল্গুন ২৮, ১৪২৯ বঙ্গাব্দ। ২০ শাবান ১৪৪৪ হিজিরী।
একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলী :
৪৫ - এই দিন থেকে জুলিয়ান ক্যালেন্ডারের সূচনা।
৬২৪- বদর যুদ্ধ সংঘটিত হয়।
১৭৫৮ - হেলির ধূমকেতু গ্রহকক্ষস্থ সূর্যের নিকটতম বিন্দুতে অবস্থান নেয়।
১৭৮১ - স্যার উইলিয়াম হার্শেল ইউরেনাস গ্রহ অবিষ্কার করেন।
১৭৯৯ - মেদিনীপুরে চুয়াড় বিদ্রোহ শুরু গোবর্ধন দিকপতির নেতৃত্বে।
১৮৭৮ - বিভিন্ন ভাষার সংবাদপত্রের জন্য ব্রিটিশ রাজ কর্তৃক সংবাদপত্র আইন প্রণীত হয়।
১৮৮১ - রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার আততায়ীর হাতে নিহত হন।
১৮৯৬ - নেদারল্যান্ডসে প্রথম চলচ্চিত প্রদর্শিত হয়।
১৯০৬ - মার্কিন নারী ভোটাধিকার প্রতিষ্ঠার অন্যতম পুরোধা নেত্রী সুসান ব্রাউলেন অ্যান্টনির মৃত্যু।
১৯২২ - কলকাতার আনন্দবাজার পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৯৩০ - সৌরমন্ডলের নবম গ্রহ প্লুটো আবিষ্কৃত হয়।
১৯৫৪ - ইন্দোচীনে দিয়েন বিয়েন ফু’র যুদ্ধ শুরু হয়।
১৯৭১ - শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে স্বাধীনতা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষুব্ধ শিল্পী সমাজের প্রথম মিছিল।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সুইজারল্যান্ড।
১৮৮১ - রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার আততায়ীর হাতে নিহত হন।
১৯৮৭ - ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠা।
জন্মদিন :
১৭৩৩ - যোশেফ প্রিস্টলি, ইংরেজ রসায়নবিদ।
১৮৪৪ - মনমোহন ঘোষ,কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি ব্যরিস্টার।(মৃ.১৮৯৬)
১৮৬১ - জলধর সেন, সাহিত্যিক ও সম্পাদক। (মৃ.১৫/০৩/১৯৩৯)
১৮৯২ - গোবর গোহ (যতীন্দ্রচরণ গুহ), ভারতীয় কুস্তিগীর ও পালোয়ান। (মৃ. ১৯৭২)
১৯০০ - গেওর্গে সেফেরিস, নোবেল পুরস্কার বিজয়ী গ্রিক কবি।
১৯১৪ - বাঙালি কবি, সাংবাদিক ও রাজনীতিবিদ সরোজ দত্ত।(মৃ.১৯৭১)
১৯১৫ - ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটোগল্পকার ও প্রাবন্ধিক প্রতিভা বসু|(মৃ.২০০৬)
১৯১৬ - প্রবাসজীবন চৌধুরী, ভারতীয় সৌন্দর্যতত্ত্ব বিশারদ। (মৃ. ১৯৬১)
১৯৩০ - বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও জনপ্রিয় বিজ্ঞান লেখক আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিনের জন্ম।
১৯৩৬ - আবু হেনা মোস্তফা কামাল, বাংলাদেশি শিক্ষাবিদ, কবি ও লেখক।
১৯৬৬ - ইসরাফিল আলম, বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। (মৃ. ২০২০)
মৃত্যুবার্ষিকী :
১৭৩৯ - সুবাদার সুজাউদ্দিন খান।
১৭৪৮ - সুইজারল্যান্ডের খ্যাতনামা গণিতবিদ ইয়োহান বার্নুয়ি।
১৮৮১ - রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার।
১৮৯৪ - জার্মান পদার্থবিজ্ঞানী হার্টজ।
১৯০১ - বেঞ্জামিন হ্যারিসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৩তম রাষ্ট্রপতি।
১৯০৬ - মার্কিন নারী ভোটাধিকার প্রতিষ্ঠার অন্যতম পুরোধা নেত্রী সুসান ব্রাউলেন অ্যান্টনি।
১৯৩৬ - স্যার কেদারনাথ দাস কলকাতার খ্যাতনামা স্ত্রীরোগবিশেষজ্ঞ ও চিকিৎসাশাস্ত্রের শিক্ষক। (জ.২৪/০২/১৮৬৭)
১৯৬৭ - ফ্রাঙ্ক ওরেল, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ও জামাইকান সিনেটর।
১৯৬৮ - ইবরাহিম ইসমাইল চুন্দ্রিগড়, পাকিস্তানের ৬ষ্ঠ প্রধানমন্ত্রী।
১৯৭৬ - জসীম উদ্দীন, একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক।(জ.১৯০৩)
জসীম উদ্দীন(১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬) একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। 'পল্লীকবি' উপাধিতে ভূষিত জসীম উদ্দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগর সভায় নিয়ে আসার কৃতিত্ব জসীম উদ্দীনের। তার ‘নকশী কাঁথার মাঠ’ ও ‘সোজন বাদিয়ার ঘাট’ বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলোর অন্যতম। তার কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। তার লেখা অসংখ্য পল্লিগীতি এখনো গ্রাম বাংলার মানুষের মুখে মুখে শোনা যায়। যথা- আমার হার কালা করলাম রে, আমায় ভাসাইলি রে, বন্ধু কাজল ভ্রমরা রে ইত্যাদি।
১৯৮৫ - বাঙালি কবি দীনেশ দাশ।(জ.১৯১৩)
১৯৯৬ - ক্রিস্তফ কিয়েশ্লফ্স্কি, পোল্যান্ডের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা।
২০০৪ - বিলায়েত খাঁ ভারতের বিখ্যাত বাঙালি সেতার বাদক।(জ.০৮/০৮/১৯২৮)
এন





