পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
আজ শনিবার (২২ এপ্রিল) ৯ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ। ৩০ রমজান ১৪৪৪ হিজিরী।
এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি:
১৩৫৮ - ইসলামী প্রজাতন্ত্র ইরানের গণতন্ত্রের প্রতিষ্ঠা ইমাম খোমেনী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী গঠনের ফরমান জারী করেন।
১৫০০ - পেডো আলভারেজ কাবরাল ব্রাজিল আবিষ্কার করেন।
১৯৩০ - বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রাম জালালাবাদ পাহাড়ে ইংরেজ সৈন্যদের সঙ্গে সম্মুখ যুদ্ধ।
১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনী নিউ গিনিতে প্রবেশ করে।
১৯৯৮ - যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরলান্ডোতে ডিজনি এনিম্যাল ওয়ার্ল্ড উদ্বোধন করা হয়।
জন্ম:
১৭২৪ - ইমানুয়েল কান্ট, তিনি ছিলেন জার্মান নৃতত্ত্ববিদ, দার্শনিক ও শিক্ষাবিদ।
১৭৬৬ - গেরমাইনে ডি স্টায়েল, তিনি ছিলেন ফরাসি দার্শনিক ও লেখক।
১৮৫৪ - অঁরি লা ফন্তেইন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী বেলজিয়ান আইনজীবী।
১৯০৪ - রবার্ট ওপেনহেইমার, তিনি ছিলেন মার্কিন পদার্থবিদ।
১৯৫৭ - ডোনাল্ড টুস্ক, তিনি পোলিশ সাংবাদিক ও রাজনীতিবিদ ও ১৪ তম প্রধানমন্ত্রী।
১৯৮২ -রিকার্দু ইজেকসোঁ দুসাঁন্তুস লেইচি (জন্ম ২২শে এপ্রিল, ১৯৮২, ব্রাজিলিয়া) যিনি কাকা নামেই সমধিক পরিচিত, হলেন ব্রাজিলীয় ফুটবল দলের মধ্যমাঠের খেলোয়াড় এবং বর্তমানে তিনি অরল্যান্ডো সিটি সকার ক্লাবে খেলেন। তিনি আট বছর বয়সে একটি স্থানীয় ক্লাবের হয়ে তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন। সে সময়ে তিনি টেনিসও খেলতেন এবং পনেরো বছর বয়সে সাও পাওলো এফ সির সাথে পেশাদারী চুক্তি করার পরই তিনি ফুটবল খেলাকে ক্যারিয়ার হিসাবে বেছে নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেন। ২০০৩ সালে তিনি €৮.৫ মিলিয়নে ট্রান্সফার ফির বিনিময়ে এ সি মিলানে যোগদান করেন এবং মিলানে অবস্থানকালেই তিনি বালোঁ দর এবং ২০০৭ সালের ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কার লাভ করেন। মিলানের হয়ে এই সাফল্যের পর ২০০৯ সালে ট্রান্সফার ফির তৃতীয় সর্বোচ্চ রেকর্ড €৬৫ মিলিয়নের বিনিময়ে রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবে যোগ দেন। খেলাধুলার পাশাপাশি তিনি তার মানবসেবামূলক কাজের জন্যেও পরিচিত। ২০০৪ সালে তিনি সর্বকনিষ্ঠ মানুষ হিসাবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির দূত হিসেবে মনোনীত হন। খেলাধূলার পাশাপাশি তিনি তার মানবসেবামূলক কাজে অবদান রাখায় ২০০৮ ও ২০০৯ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় টাইম ১০০ তে জায়গা করে নেন.[৪] তিনি প্রথম অ্যাথলেট , যার টুইটার এ ফলোয়ার এর সংখ্যা ১০ মিলিয়নের চেয়ে বেশি।
১৯৮৭ - জন অবি মিকেল, তিনি নাইজেরিয়া ফুটবল।
মৃত্যু:
১৮৯২ - এডউয়ারড লালো, তিনি ছিলেন ফরাসি বেহালাবাদক ও সুরকার।
১৯০৮ - হেনরি ক্যাম্পবেল-ব্যানারম্যান, তিনি ছিলেন স্কটিশ বংশোদ্ভূত ইংরেজ বণিক, রাজনীতিবিদ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
১৯৩০ - হরিগোপাল বল, মধুসূদন দত্ত, পুলিনচন্দ্র ঘোষ, নির্মল লালা ও ত্রিপুরা সেনগুপ্ত তারা ছিলেন বাঙালি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী।
১৯৩৩ - হেনরি রয়েস, তিনি ছিলেন মোটর গাড়ির নকশাকার।
১৯৪৫ - কাথে কল্বিটয, তিনি ছিলেন জার্মান চিত্রশিল্পী ও ভাস্কর।
১৯৮৬ - মিরকেয়া এলিয়াদ, তিনি ছিলেন রোমানিয়ান ইতিহাসবিদ ও লেখক।
২০০৬ - আলিডা ভালি, তিনি ছিলেন ইতালিয়ান অভিনেত্রী।
এন





