ঘটনাবলি :

১৯২১ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৯২৯ স্যার আবদুর রহিমকে সভাপতি, মওলানা আকরম খাঁকে সম্পাদক এবং শেরেবাংলা একে ফজলুল হককে সহ-সভাপতি করে নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠিত হয়।
১৯৪৭ ব্রিটিশ পার্লামেন্টে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা আইন পাস করা হয়।
১৯৯১ বাংলাদেশে মূল্য সংযোজন কর (ভ্যাট) চালু হয়।
২০১৬ বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের একটি রেস্তোরায় আইএসআইএস (ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লেভান্ট) কর্তৃক আক্রমণ হয়।

জন্ম বার্ষিকী :
১৮৮০ ভারতের স্বাধীনতা সংগ্রামের সক্রিয় কর্মী, যুগান্তর দলের তহবিল গঠনে ভারপ্রাপ্ত ছিলেন অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
১৯০৩ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা আবুল ফজল।
১৯২৩ বাঙালি কবি, শিশুসাহিত্যিক ও সাংবাদিক হাবীবুর রহমান।
১৯২৮ একুশে পদক বিজয়ী বাঙালি সেতারবাদক, সুরকার ও সংগীত পরিচালক মীর কাশেম খান।

১৯৪০ বাংলাদেশি সংগীত শিল্পী সৈয়দ আব্দুল হাদী।আব্দুল হাদী বাংলাদেশের একজন সঙ্গীত শিল্পী। তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০০০ সালে সঙ্গীতে অবদানের জন্য তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক লাভ করেন।

১৯৩২ ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক ও কৃত্তিবাস পত্রিকার অন্যতম প্রথম সম্পাদক আনন্দ বাগচী।

মৃত্যু বার্ষিকী :
১৯৭১ অস্ট্রেলীয় বংশোদ্ভুত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী উইলিয়াম লরেন্স ব্র্যাগ।
১৯৭১ ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট খেলোয়াড়, আইনজীবী ও রাজনীতিবিদ লিয়ারি কনস্ট্যান্টাইন।
২০০০ মার্কিন অভিনেতা ও কৌতুকাভিনেতা ওয়াল্টার ম্যাথাউ।
২০০৪ অস্কার পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র অভিনেতা মার্লোন ব্রান্ডো।

দিবস :
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস।

এইচএন