ঘটনাবলী:
১০৪৩- ইংল্যান্ডের রাজা হিসেবে এডওয়ার্ডের অভিষেক অনুষ্ঠিত হয়।
১৩১২- ভিয়েনার দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।
১৫৫৯- স্পেন ও ফ্রান্স দ্বিতীয় চুক্তি করে।
১৬৬১- ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধে লিপ্ত হওয়া, অস্ত্র নির্মাণ ইত্যাদির অধিকারসংক্রান্ত সনদ লাভ করে।
১৭৮৩- সুইডেন ও মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সম্পাদন করে।
১৮৫৭- রানি ভিক্টোরিয়াকে ‘ভারত সম্রাজ্ঞী’ ঘোষণা করা হয়।
১৮৬০- মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম ঘোড়ার ডাক চালু হয়।
১৮৯০- ইউরোপের বিশিষ্ট রাজনীতিবিদ, জার্মান সাম্রাজ্যের স্থপতি ও প্রথম চ্যান্সেলর অটো ভন বিসমার্ক পদচ্যুত হন।
১৯৩৯- ডেনমার্ক ও নরওয়েতে জার্মান বাহিনী অনুপ্রবেশ করে।
১৯৪১- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইরাকে ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা রশিদ আলী আল গিলানী বাগদাদ দখল করে নেন।
১৯৫৪- শেরে বাংলা এ. কে. ফজলুক হক চার সদস্য বিশিষ্ট যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করেন।
১৯৯৫- ভিয়েতনাম মার্কিনবিরোধী প্রতিরোধ যুদ্ধে জয়লাভের ২০তম বার্ষিকী উদযাপন করে।
২০০২- ইসরাইলি সেনাবাহিনী ফিলিস্তিনের জর্দান নদীর পশ্চিম তীরে অবস্থিত জেনিন শহরে ভয়াবহ হামলা শুরু করে।
জন্মদিন:
১৭৮১- ভারতীয় ধর্মীয় নেতা স্বামীনারায়ণ জন্মগ্রহণ করেন ।
১৭৮৩- আমেরিকান ইতিহাসবিদ ও লেখক ওয়াশিংটন ইরভিং জন্মগ্রহণ করেছিলেন ।
১৮৮১- ইতালীয় সাংবাদিক ও রাজনীতিবিদ ও ৩০তম প্রধানমন্ত্রী আল্কিডে ডি গাস্পেরি জন্মগ্রহণ করেন।
১৮৮৪- অস্ট্রেলিয় ক্রিকেটার জিমি ম্যাথুজ জন্মগ্রহণ করেন।
১৮৯৩- ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক লেসলি হাওয়ার্ড জন্মগ্রহণ করেন ।
১৯২৪- অস্কার পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র অভিনেতা মার্লোন ব্রান্ডো জন্মগ্রহণ করেন।
১৯২৫- ইংরেজ পাইলট, রাজনীতিবিদ ও উদ্ভাবন অ্যান্থনি নীল ওয়েজউড টনি বেন জন্মগ্রহণ করেন।
১৯২৯ - বাংলাদেশের বিশ্ববিখ্যাত স্থপতি, পুরকৌশলী ও পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার (বর্তমানে উইওলস টাওয়ার) এর নকশা প্রণয়নকারী ফজলুর রহমান খান জন্মগ্রহণ করেন।
১৯৪৮- ডাচ শিক্ষাবিদ, রাজনীতিক ও কূটনীতিক জাপ ডি হুপ শেফার জন্মগ্রহণ করেন ।
১৯৫০- বাংলাদেশি জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মহিউদ্দিন আহমেদ আলমগীর জন্মগ্রহণ করেন।
১৯৬১- আমেরিকান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার এডি মারফি জন্মগ্রহণ করেন।
১৯৭৩- ভারতীয় অভিনেতা, পরিচালক ও কোরিওগ্রাফার প্রভু দেব জন্মগ্রহণ করেন।
১৯৭৮- জার্মান টেনিস খেলোয়াড় টমি হাস জন্মগ্রহণ করেন।
১৯৮২- কানাডিয়ান অভিনেত্রী কবিয়ে স্মুল্ডেরস জন্মগ্রহণ করেন।
১৯৮৩- ইংরেজ ফুটবল খেলোয়াড় বেন ফস্টার জন্মগ্রহণ করেন।
১৯৮৫- ইংরেজ গায়ক, গীতিকার ও প্রযোজক লিওনা লুইস জন্মগ্রহণ করেন।
১৯৮৬- আমেরিকান অভিনেত্রী অ্যামান্ডা লরা বাইন্স জন্মগ্রহণ করেন।
১৯৮৮- ডাচ ফুটবলার তিম ক্রুল জন্মগ্রহণ করেন।
১৯৯২- রাশিয়ান সাঁতারু জুলিয়া আন্দ্রেইভানা ইফিমোভা জন্মগ্রহণ করেছিলেন।
মৃত্যুবার্ষিকী:
১২৮৭- পোপ চতুর্থ অনারিয়াস মৃত্যুবরণ করেন।
১৬৮০- ভারতীয় বিতর্কিত দস্যু ও মারাঠা সাম্রাজ্যের প্রবর্তক শিবাজী ভোসলে মৃত্যুবরণ করেন।
১৬৮২- স্প্যানিশ চিত্রশিল্পী ও শিক্ষাবিদ বারটলমে এস্তেবান মুড়িলও মৃত্যুবরণ করেন।
১৮৯৭- জার্মান পিয়ানোবাদক ও সুরকার জোহানেস ব্রামস মৃত্যুবরণ করেন।
১৯৪০- স্বাধীনতা সংগ্রামী মহিমচন্দ্র দাস মৃত্যুবরণ করেন।
১৯৪১- হাঙ্গেরীয় শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ২২তম পাল টিলেকি প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করেন।
১৯৪৩- জার্মান অভিনেতা, পরিচালক ও প্রযোজক কনরাড ভেইডট মৃত্যুবরণ করেন।
১৯৬৯- প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্র যন্ত্র স্থাপয়িতা মধু শীল মৃত্যুবরণ করেন।
১৯৭৭- অস্ট্রেলীয় ক্রিকেটার জ্যাক রাইডার মৃত্যুবরণ করেন।
১৯৭৯- প্রখ্যাত বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ মৃত্যুবরণ করেন। তিনি একজন বাংলাদেশী বিচারপতি ( ১১ই জানুয়ারি ১৯১১- ৩ এপ্রিল ১৯৭৯ ) করেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে । ১৯৬৭ সালে তিনি প্রধান বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়ে আন্দোলনে সমর্থন দিয়েছিলেন।
১৯৮৬- সাহিত্যিক সাংবাদিক অসীম রায় মৃত্যুবরণ করেন।
১৯৯১- খ্যাতিমান ইংরেজ ঔপন্যাসিক, গল্পকার ও সমালোচক গ্রাহাম গ্রিন মৃত্যুবরণ করেন।
২০১৩- জার্মান বংশোদ্ভূত আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার রুথ প্রাওয়ের ঝাবভালা মৃত্যুবরণ করেন।
দিবস:
জাতীয় চলচ্চিত্র দিবস
এইচএন





