পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ শুক্রবার (১৪ এপ্রিল) ১ লা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ। ২২ রমজান ১৪৪৪ হিজিরী।

একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী :

৬৫৯ - দিল্লির সিংহাসন দখলের জন্য আওরঙ্গবেজ ও দারাশিকোহর মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়।

১৮২৮ - ওয়েবস্টার তার অভিধানের প্রথম সংস্করণ কপিরাইটভুক্ত করেন।

১৮৯০ - প্যান আমেরিকা জোট প্রতিষ্ঠিত হয়।

১৯৪৪ - বম্বের (বর্তমানে মুম্বাই) ভিক্টোরিয়া ডাকে গোলাবারুদ র্ভতি জাহাজে বিস্ফোরণ, ১২ শতাধিক লোকের মৃত্যু।

১৯৫৮ - অরুণা আসফ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম নারী মেয়র নির্বাচিত।

১৯৬১ - কিউবা সরকারের বিরুদ্ধে সেদেশের বিপ্লবীদের অভিযান শুরু হয়।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মাদাগাস্কার।

১৯৭৫ - বাংলাদেশে মওলানা ভাসানীর নেতৃত্বে ৬ দলীয় জোট গঠন।

১৯৮৬ - বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠা।

১৯৮৮ - আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের লক্ষ্যে সোভিয়েত সরকার জেনেভা চুক্তি স্বাক্ষর করে।

২০০২ - ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের বিরুদ্ধে অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর তিনি দেশে ফিরে তার দায়িত্বভার নেন।

জন্মদিন :

১৮৮৯ - ঐতিহাসিক আর্নল্ড জোসেফ টয়েনবি।

১৮৯১ - ভীমরাও রামজি আম্বেডকর হলেন একজন ভারতীয় জাতীয়তাবাদী, আইনজ্ঞ এবং ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধা।

১৯০৪ - জন গিলগুড, ইংরেজ অভিনেতা ও মঞ্চ পরিচালক। (মৃ. ২০০০)

১৯০৭ - প্রভাস রায় স্বদেশী ও খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব।(মৃ.২৩/০৫/১৯৯১)

১৯০৭ - পূরণচাঁদ জোশী ভারতের কমিউনিস্ট আন্দোলনের প্রথম সারির নেতাদের একজন এবং প্রথম সচিব।(মৃ.০৯/১১/১৯৮০)

১৯২২ - আলি আকবর খান মাইহার ঘরানার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী।(মৃ.১৯/০৬/২০০৯)

১৯৩৩ - অনিলকুমার দত্ত ভারতীয় শিল্পী ও শিক্ষাব্রতী।(মৃ.০১/০৯/২০০৫)

১৯৪৭ - সাযযাদ কাদির, প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক।

১৯৬৪ - মান্না, চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক। (মৃ.১৭/০২/২০০৮)

মৃত্যুবার্ষিকী :

১৬৮০ - মারাঠা নেতা ছত্রপতি শিবাজী।

১৮৬৫ - যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন আততায়ীর গুলিতে আহত হন।

১৯২৫ - জন সিঙ্গার সার্জেন্ট, আমেরিকান চিত্রশিল্পী (জ. ১৮৫৬)।

১৯৩০ - ভ্লাদিমির মায়াকোভস্কি, রুশ এবং সোভিয়েত কবি, নাট্যকার, শিল্পী ও চলচ্চিত্র অভিনেতা।

১৯৬৩ - রাহুল সাংকৃত্যায়ন ভারতীয় সুপণ্ডিত ও স্বনামধন্য পর্যটক।(জ.০৯/০৪/১৯২৫)

১৯৮৪ - অণিমা হোড় - একজন ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী, শ্রমিকনেত্রী এবং সমাজকর্মী।

১৯৮৬ - নীতীন বসু ভারতের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক। (জ.২৬/০৪/১৮৯৭)

১৯৮৬ - ফরাসী ঔপন্যাসিক ও নারীবাদী সিমন দ্য বোভোয়ার।

২০২১ - আব্দুল মতিন খসরু, বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী।

দিবস :

পহেলা বৈশাখ (বাংলাদেশ)

এন