Up next
বৈধ দোকানে সিটি কর্পোরেশনের আ’গু’ন; ক্ষতি অর্ধকোটি | Time News Live
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৯ পিএম
🔴Live: মিরপুরে উচ্ছেদ অভিযানে সৃষ্ট পরিস্থিতি পরিদর্শনে জামায়াত আমীর | Time News Live
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৮ পিএম
আমরা নির্বাচিত হলে আপনাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত থাকবে: দেলাওয়ার হোসেন | Time News Live
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম
রাড্ডাস্থ স্বাস্থ্যকেন্দ্রে হামলায় বর্তমান সরকারের গডফাদাররা জড়িত: জামায়াত আমির | Time News Live
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম
🔴Live: শ্রমিক পরিবারের কৃতী সন্তানদের অদম্য মেধাবী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ এএম
স্বাস্থ্য খাতে বড় উদ্যোগ, আসছে রোবটিক সার্জারি ব্যবস্থা
দেশের সব কমিউনিটি ক্লিনিকের নাম পরিবর্তন করে ‘ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার’ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে দেশের জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট নিরসন, সরঞ্জাম সরবরাহ ও অবকাঠামো উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আহ্বান করা হবে। এ ছাড়া লোকবল সংকটে বন্ধ থাকা শিশুদের আইসিইউ সেবা এক সপ্তাহের মধ্যে চালু করা হবে।
মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালানোর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আহমাদুল্লাহ অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদরাসার চূড়ান্ত ক্ষতি হবে
মাদরাসাগুলোতে ঘটে যাওয়া নানা অনৈতিক ও জঘন্য কর্মকাণ্ডের জন্য মূলত অনুমোদনহীন ও মানহীন ভুঁইফোঁড় কিছু প্রাইভেট প্রতিষ্ঠানকে দায়ী করেছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এসব প্রতিষ্ঠানের অপরাধের কারণে গোটা মাদরাসা শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে পড়ছে। তাই অপরাধী শিক্ষকদের বাঁচাতে কোনো প্রতিষ্ঠান যদি সত্য আড়াল করে, তবে তা পুরো মাদরাসা ব্যবস্থার জন্য চরম ও অপূরণীয় ক্ষতি ডেকে আনবে।
তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্ট’-এ কোনো পরিবর্তন চাইলে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে এসে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সংসদ সদস্যের রাজনৈতিক বক্তব্যের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের হাততালি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সমালোচনার মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, ‘ইউএনও হচ্ছে নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ।’ একই সঙ্গে তার বক্তব্যের একটি অংশ ক্লিপ করে প্রচার করতে এবং তাকে সারা দেশে ভাইরাল করে দিতে সাংবাদিকদের বলেন তিনি।
বিশ্ববাজারে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠীর অব্যাহত হামলা এবং গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তাঝুঁকি ঘিরে উদ্বেগের মধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।











