লাদেশে গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করায় ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার কেন ও কাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, তা তুলে ধরেছেন। নাম উল্লেখ না করলেও ক্যাটাগরি জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যের আহ্বান ইরানের
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আগ্রাসন’ মোকাবিলা এবং মধ্যপ্রাচ্যকে বিভক্ত করার প্রচেষ্টা ঠেকাতে মুসলিম দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, মুসলিম দেশগুলোর ঐক্য, নিরাপত্তা ও উন্নয়ন এগিয়ে নিতে সহযোগিতা করতে প্রস্তুত তেহরান।
যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যুতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা
কোনো মামলায় গ্রেফতার হলে মার্কিন ভিসা হারানোর বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি। সম্প্রতি ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক সতর্কবার্তায় জানিয়েছে, গ্রেফতার হওয়ার মতো ঘটনায় কারো যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। শুধু তা-ই নয়, এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফেরত পাঠানো এবং পরবর্তীতে ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার ক্ষেত্রে চিরতরে অযোগ্য ঘোষণা করার পথও তৈরি হতে পারে।
বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম
বিশ্বে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিপর্যায়ের মোট ঋণ ৩৬৫ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসেই বৈশ্বিক ঋণ বেড়েছে ১০ ট্রিলিয়ন ডলার। এদিকে সরকারি ঋণের পরিমাণের হিসাবে বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আর বৈশ্বিক ঋণের তালিকায় বাংলাদেশের অবস্থান ৪৫তম।
সৌদি থেকে কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরব থেকে জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে হুতি হামলায় হতাহতের ঘটনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে বুধবার এ নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে রিয়াদে মার্কিন দূতাবাসসহ সম্ভাব্য লক্ষ্যবস্তুতে নতুন হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।
ইরানে হামলার দিনক্ষণ ঠিক করল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ওইসরায়েল। আগামী ৩ নভেম্বর মার্কিন মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর পরপরই ইরানের বিরুদ্ধে স্বল্পমেয়াদি কিন্তু তীব্র হামলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দুই দেশ। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।











