বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রসিকিউটর গাজী এম এইচ তামীম প্রতিবেদন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্ত প্রতিবেদনে উল্লেখযোগ্য আসামিরা হলেন- ড. মুহম্মদ জাফর ইকবাল ও সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সাবেক বিচারপতি এ বি এম নিজামুল হক মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কে এম জামাল উদ্দিন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, তদন্ত সংস্থা তাদের কাজ শেষ করে প্রতিবেদন জমা দিয়েছে। প্রসিকিউশন টিম এখন প্রাপ্ত তথ্য-প্রমাণ ও নথিপত্র যাচাই-বাছাই করছে। স্ক্রুটিনি শেষ করে বৃহস্পতিবারই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করার প্রস্তুতি রয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় তৎকালীন উপাচার্য মাকসুদ কামালের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা এবং হামলাকারীদের পরোক্ষ মদত দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এছাড়া শেখ হাসিনার সঙ্গে তার একটি ফোনালাপ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে, যেখানে আন্দোলনকারীদের বিষয়ে বিতর্কিত মন্তব্য ছিল বলে প্রসিকিউশনের দাবি।

অন্যদিকে, অধ্যাপক জাফর ইকবাল ও শিক্ষক কে এম জামাল উদ্দিনের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর সরাসরি সশস্ত্র হামলায় নেতৃত্ব দেওয়ার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন।

এদিকে, একই দিনে ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধ মামলায় দ্বিতীয় দিনের মতো প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হয়েছে। ট্রাইব্যুনাল এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৯ আগস্ট দিন ধার্য করেছেন।

এর আগে জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন পর্যায়ে সাবেক মন্ত্রী, আমলা ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংঘটিত অপরাধগুলোর জন্য এই প্রথম কোনো তদন্ত প্রতিবেদন জমা পড়ল।

এস