শুক্রবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর মিজানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে, বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকায় তার বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাকে গ্রেফতার করে।

মিজানুল ইসলাম জানান, ‘গ্রেপ্তার হওয়া আসামির নাম মো. ফজলুর রহমান। তিনি সাবেক অতিরিক্ত পুলিশ সুপার। ২০১২ সালে সুখরঞ্জন বালীকে অপহরণের সময় ফজলুর রহমান ডিবি পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে তাকে ঠিক কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিরাপত্তার স্বার্থে এখনো প্রকাশ করা হয়নি।’

উল্লেখ্য, সুখরঞ্জন বালী পিরোজপুরের বাসিন্দা। তিনি ২০১২ সালে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে আদালত চত্বর থেকেই নিখোঁজ হন। পরে জানা যায়, তাকে অপহরণ করে ভারতে পুশব্যাক করা হয়েছিল। এই ঘটনায় ভারতের একটি কারাগারে তাকে দীর্ঘ পাঁচ বছর বন্দিজীবন কাটাতে হয়।

কারাগার থেকে মুক্তির পর দেশে ফিরে সুখরঞ্জন বালী এই অপহরণের বিচার দাবি করেন। গত ২০২৫ সালের ২২ আগস্ট তিনি নিজে বাদি হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন।

ওই অভিযোগে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ৩২ জনকে আসামি করা হয়। সেই মামলার তদন্ত ও অভিযানের অংশ হিসেবেই এবার তৎকালীন ডিবি কর্মকর্তা ফজলুর রহমানকে গ্রেপ্তার করল পুলিশ।

এস