বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল ফার্সে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, গবেষক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের কোম নগরীর ইসলামিক সেমিনারির শিক্ষক ও গবেষক সাইয়্যেদ মোস্তফা মুসাভী এবং ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের সিনিয়র নির্বাহী কর্মকর্তা কাসেম শাবানকারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক মো. শহিদুল ইসলাম।
মতবিনিময় সভায় বক্তারা ন্যায়বিচার প্রতিষ্ঠা, মুসলিম বিশ্বের সহযোগিতা ও সংহতি এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভূমিকা নিয়ে বক্তব্য দেন। তারা বলেন, বিভিন্ন আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞার মধ্যেও ইরান তার নীতি ও আদর্শ অনুসরণ করে এগিয়ে যাচ্ছে এবং ইসলামী মূল্যবোধ ও মানবিক বার্তা প্রচারে কাজ করছে।
বক্তারা আরও বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, সংলাপ ও ঐক্য জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিকরা সমসাময়িক আন্তর্জাতিক বিষয়, মুসলিম বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ এবং বাংলাদেশ-ইরানের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সহযোগিতা নিয়ে প্রশ্ন করেন। জবাবে ড. সাইয়্যেদ মাহদী আলীযাদেহ মুসাভী পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে অতিথি ও সাংবাদিকরা শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।
এস