নিহতের সঙ্গে থাকা বন্ধু সাব্বির রহমান জানান, চার বন্ধ মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথরে ঘুরতে আসেন। বেলা ১১টায় সাদাপাথর পর্যটন কেন্দ্রে গিয়ে গোসল করতে নামেন সকলে। এর কিছুক্ষণ পর রিফাতের লাশ নদীর পাশে পাওয়া যায়। তারা সবাই নবীনগর সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র।
কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গণি জানান, সাদাপাথরে ঘুরতে এসে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। লাশ কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএম