বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও ওষুধ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক, মেডিকেল অফিসার (উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়) ডা. নুসরাত জাহান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, কয়ছর আহমেদ কমল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ছালাউদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, জনতা বাজার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইন, কালবেলা প্রতিনিধি মাঈনুদ্দিন জমাদার, বাণিজ্য প্রতিদিন–এর জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল সবুজ, নিরপেক্ষ–এর প্রতিনিধি প্রভাষক ফুয়াদ এবং বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শকরা।

আলোচনা সভায় বক্তারা নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে স্বাভাবিক প্রসবের গুরুত্ব তুলে ধরেন। তারা অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন কমাতে জনসচেতনতা বৃদ্ধি, গর্ভকালীন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, দক্ষ স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে প্রসব নিশ্চিতকরণ এবং মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন সমস্যা, সেবার মানোন্নয়ন এবং সম্ভাব্য সমাধান নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

gcn