বুধবার (৭ মে) সন্ধ্যার দিকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই গৃহবধূর মরহেদ উদ্ধার করে থানা পুলিশ।
নিহত আকলিমা বেগম উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় (টেংনার ভিটা) গ্রামের আইয়ুব আলীর স্ত্রী ও আবুল হোসেনের মেয়ে।
স্বজনরা জানায়, আকলিমা বেগম দীর্ঘদিন ধরে শারিরীক অসুস্থ ছিলেন। এরই একপর্যায়ে বুধবার বিকেলের দিকে বাড়ির লোকজনের অজান্তে বিষপান করে। কিছুক্ষণ পর টের পেয়ে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে দামোদরপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রশিদ বলেন, আকলিমা বেগম বিষপানে আতœহত্যা করেছে বলে লোকমুখে শুনেছি।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে ওই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আকলিমা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে।