ইরানের দাবি, হরমুজ প্রণালিতে প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার আগে সব জাহাজকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। তেহরান বলছে, তাদের নৌ-চলাচল সংক্রান্ত নিয়ম এখনো পুরোপুরি কার্যকর রয়েছে।
তবে যুক্তরাষ্ট্র ও কয়েকটি উপসাগরীয় দেশ এই দাবি মানতে রাজি নয়। তাদের মতে, হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিক নৌপথ। তাই কোনো একক দেশ সেখানে চলাচলের অনুমতি বাধ্যতামূলক করতে পারে না।
চলতি সপ্তাহে হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করলেও তেহরান তা অস্বীকার করেছে। এরপর যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়।
পরে আইআরজিসি অভিযোগ করে, যুক্তরাষ্ট্র ইসলামাবাদে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন করেছে। ইরানের দাবি, ওই সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালিতে নৌ-চলাচল সমন্বয়ের দায়িত্ব তাদের ওপর ন্যস্ত রয়েছে।
এস