রোববার (১৬ আগস্ট) বগুড়া রেলওয়ে স্টেশনে সরকারি কোষাগারে ওই টাকা জমা দেন অভি। পরে জমার রসিদ গ্রহণ করেন বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু।
রবিউস সানি অভি বগুড়া শহরের উপশহর ঝোপগাড়ী প্রাথমিক বিদ্যালয়ের পাশের এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত খোরশেদ আলম। তিনি পুণ্ড্র ইউনিভার্সিটিতে ট্রিপল-ই বিভাগে শেষ বর্ষে পড়াশোনা করছেন।
অভি বলেন, গত দুই বছরে তিনি বন্ধুদের সঙ্গে অনেকবার সান্তাহারে গেছেন। এ সময় ট্রেনে বহুবার ভ্রমণ করলেও তাদের টিকিট কেউ পরীক্ষা করেননি। বিষয়টি মনে পড়ার পর তার মধ্যে অনুশোচনা তৈরি হয়।
তিনি আরও বলেন, বিবেকের কাছে বাধা ছিলাম। তাই ফ্রি ভ্রমণের টাকাটা সরকারি কোষাগারে জমা দিয়েছি। আমার সঙ্গে যেসব বন্ধু ছিল, তাদের টাকাও দিয়ে দিয়েছি।
স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু বলেন, রবিউস সানি অভি সরকারি কোষাগারে দুই হাজার টাকা জমা দিয়েছেন এবং এর রসিদ গ্রহণ করেছেন।
এমএম