‎শুক্রবার (১২ জুন) মধ্যরাত তিনটার দিকে পাশের আরেক দোকানদার মুজিবকে তারের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক‎ ‎স্থানীয় এক বাসিন্দা জানান, বৃহস্পতিবার বিকেলে এক নারীর সাথে মুজিবকে বাকবিতন্ডা করতে দেখা গেছে। ওই নারীটির সাথে মুজিবের পরকীয়া সম্পর্ক, পাশাপাশি সেই নারীর সাথে টাকার লেনদেন আছে বলে দাবি করেন তিনি। ‎

‎স্থানীয় আরেক দোকানদার জানান, সকালে মুজিব তার দোকানে মালামাল কিনতে এসেছিলেন। তিনি বলেন, ওই সময় তাকে হতাশাগ্রস্ত মনে হয়েছে।

নিহত মুজিবুর রহমান ওই এলাকার একটি থাই গ্লাসের দোকানের মালিক। ‎তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা।

‎কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী সাংবাদিকদের জানান, পরকীয়ার জড়িয়ে মুজিব গলায় ফাঁস লাগিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে। ‎

নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এমএম`