সোমবার (৮ জুন) বিকেলে বিএনপির (একাংশের) দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। এসময় বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ ও কাওসার আহমেদ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে হুমায়ন কবির বলেন, দলের পদে থাকা একজন নেতার এমন অনৈতিক কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই দ্রুত তাকে দল থেকে বহিষ্কার করা প্রয়োজন। কিন্তু এ বিষয়ে উপজেলা অথবা ইউনিয়ন পর্যায়ের নেতাদের কোন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। যা অত্যন্ত দুঃখজনক। তিনি অতিসত্বর সাংগঠনিক ব্যবস্থা নিয়ে দলের ভাবমূর্তি উজ্জ্বলের জন্য নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি'র সহ-সভাপতি সোহেল রানাকে পিটিয়ে দড়ি দিয়ে বেঁধে থানায় সোপর্দ করে ভুক্তভোগীরা।
এদিকে এ ঘটনার প্রায় তিন দিন পার হয়ে গেলেও ইউনিয়ন কিংবা উপজেলা বিএনপি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি বা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেনি। এ ঘটনায় শনিবার রাতে থানায় প্রতারণা মামলা রুজু হয়। তবে সোহেল রানা পলাতক রয়েছেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব জাফর ইকবাল হীরক বলেন, অভিযুক্ত নেতা সোহেল রানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউনিয়ন বিএনপিকে বলা হয়েছে।