বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে শনির আখড়া এলাকার রানা পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই সময় একটি মাইক্রোবাসের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করেন ট্রাফিক সার্জেন্ট। পরে তিনি যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত হয়ে পড়লে মাইক্রোবাসটির চালক সরকারি মোটরসাইকেলের পেছনে রাখা হেলমেটটি নিয়ে গাড়িতে পালানোর চেষ্টা করেন।

তিনি আরও বলেন, ঘটনাটি এক লেগুনাচালক দেখে ট্রাফিক সার্জেন্টকে জানান। পরে ট্রাফিক ডেমরা জোনের দায়িত্বরত সদস্যরা ধাওয়া করে মাইক্রোবাস চালক সজীবকে আটক করেন। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া হেলমেটটি উদ্ধার করা হয়।

পরে সজীবের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাকে যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএম