অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র সিক্যুয়েল আসতে পারে। এবার নির্মাতা জোয়া নিজেই সে খবরে সিলমোহর দিলেন।
মনসুন ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে হলিউড রিপোর্টারকে জোয়া বলেন, ‘আমরা গল্পটি নিয়ে কাজ করছি। যদিও আমরা ঠিক জানি না, কী হবে; ওই চরিত্রগুলোকে এই সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে কিছু করতে পারলে তো দারুণ হবে।’
‘জিন্দেগি না মিলেগি দোবারা’র তিন বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অভয় দেওল, হৃতিক রোশন ও ফারহান আখতার। দীর্ঘদিন পর গত বছর একটি বিজ্ঞাপনচিত্রে তারা একত্রে হাজির হন। তাদের দেখে দর্শকও বিপুল উচ্ছ্বসিত হয়। অনেকেই ভেবে নিয়েছিল, এটা বুঝি ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’-এর প্রথম ঝলক! যদিও পরে নির্মাতাকে নাকি অনেকেই নেতিবাচক বার্তা পাঠিয়েছেন।
‘জিন্দেগি না মিলেগি দোবারা’র দৃশ্য
নির্দিষ্ট দিন-তারিখ না জানালেও আপাতত জোয়া এটুকু জানালেন, ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’র গল্প নিয়ে কাজ করছেন। তাই ভক্তরা আশাবাদী হতেই পারেন, অচিরেই কোনো সুখবর আসতে পারে।
উল্লেখ্য, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’য় অভয়, হৃতিক ও ফারহানের সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ, কাল্কি কোয়েচলিন, নাসিরুদ্দিন শাহ প্রমুখ।এমএম