সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন চার মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ জনে। একই সময়ে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৮৪৬ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এর আগের ২৪ ঘণ্টায় অর্থাৎ রোববার ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছিল। ওই দিন ১ হাজার ৯৭ জন আক্রান্ত হন, যা তখন পর্যন্ত চলতি বছরের একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল।
নতুন করে মারা যাওয়া চারজনের মধ্যে তিনজনই ঢাকার বাসিন্দা। তাদের দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। অন্যজন ময়মনসিংহ বিভাগের।
এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন খুলনা বিভাগে—২৮৩ জন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮২ জন, ঢাকা বিভাগে ১৫৯, বরিশালে ১৩২, চট্টগ্রামে ১২০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৩, রাজশাহীতে ৮৭, ময়মনসিংহে ৬৯ এবং রংপুরে সাতজন আক্রান্ত হয়েছেন। সিলেটে শনাক্ত হয়েছেন একজন।
চলতি বছরে মোট আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬১ শতাংশ এবং নারীর হার ৩৯ শতাংশ।
তবে আক্রান্তের পাশাপাশি সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। চলতি বছরে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩৩ হাজার ২০৫ জন।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান বলছে, গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মৃত্যু হয়েছিল ৪১৩ জনের। এর আগের বছর ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন; মৃত্যু হয় ৫৭৫ জনের।
চলতি বছরের আগস্ট শেষ হওয়ার আগেই ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৯৭ এবং আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৮৪৬ ছাড়িয়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এস