তিনি বলেছেন, সাম্প্রতিক দুই যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরানের সামরিক কৌশল ধীরে ধীরে ‘প্রতিরক্ষামূলক’ অবস্থান থেকে ‘আক্রমণাত্মক’ অবস্থানের দিকে এগোচ্ছে।
আকরামিনিয়া বলেন, ইরানের সামরিক নীতি দীর্ঘদিন প্রতিরক্ষামূলক ছিল। তবে সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতায় কৌশলগত অবস্থানে পরিবর্তন এসেছে।
তবে এই পরিবর্তনের অর্থ আগাম হামলা চালানো নয় বলেও স্পষ্ট করেন তিনি। তার ভাষ্য, কোনো পক্ষ ইরানের ওপর আগ্রাসন চালালে তার তাৎক্ষণিক জবাব দেওয়া হবে এবং সেই জবাব হবে আগ্রাসনের মাত্রার চেয়েও ব্যাপক।
ইরানের এই সামরিক কর্মকর্তা জানান, সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা ব্যবস্থা মেরামত করা হয়েছে। পাশাপাশি বাহিনীতে নতুন সামরিক ব্যবস্থা ও প্রযুক্তিও যুক্ত করা হয়েছে।
তিনি বলেন, ভবিষ্যতে শত্রুপক্ষ কোনো ভুল হিসাব করলে যাতে ইরান আগের চেয়েও শক্তিশালী জবাব দিতে পারে, সে লক্ষ্যেই সামরিক প্রস্তুতি অব্যাহত রয়েছে।
এদিকে সাম্প্রতিক যুদ্ধের পর হরমুজ প্রণালির ভূরাজনৈতিক গুরুত্ব আরও বেড়েছে বলেও মন্তব্য করেন আকরামিনিয়া।
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সাম্প্রতিক প্রতিরক্ষা অংশীদারত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব উদ্যোগ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব কমে আসার ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: প্রেস টিভি
এস