যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ এবং বৈঠক করতে গতকাল ওয়াশিংটন সফরে গিয়েছেন নরেন্দ্র মোদি। সেখানে হোয়াইট হাউসে বৈঠকের আগের এক ব্রিফিংয়ে মোদি বলেন, “ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমরা তেল এবং গ্যাসের বাণিজ্যিক বিনিময়কে গুরুত্ব দিচ্ছি। এছাড়া পারমাণবিক শক্তি খাত সংক্রান্ত অবকাঠামোতে বিনিয়োগের মাত্রা আমরা বাড়াতে চাই। এ কারণে খুব শিগগিরই ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে।”
এদিকে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, আগামী ৭ মাসের মধ্যেই হতে পারে এই চুক্তি। এইচআর