বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলের দিকে তিনি কুরআনে আগুন ধরিয়ে দিলে রাস্তা থেকে এক ব্যক্তি দৌড়ে এসে মারাধর করেন। খবর ডেইলি মেইল

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এক ব্যক্তি দূতাবাসের সামনে একটি বইয়ে আগুন লাগান। সম্ভবত এই ঘটনা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। এই সময়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ছুরি নিয়ে তার দিকে তেড়ে যান।

এক্স প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভিডিও দেখা যাচ্ছে, হুডি পরা এক ব্যক্তি তুর্কি দূতাবাসের নিরাপত্তা বেড়ার বাইরে দাঁড়িয়ে একটি বইয়ে আগুন দিচ্ছেন। তার হাতেই বইটি জ্বলছিল। এ সময় হঠাৎ এক ব্যক্তি ছুরি উঁচিয়ে তার দিকে তেড়ে আসেন। ওই ব্যক্ত দৌড়ে পালাতে গিয়ে পড়ে যান। এরপর ছুরিধারী ব্যক্তি তাকে এলোপাতাড়ি লাথি মারতে থাকেন এবং ছুরি দিয়ে আঘাত করেন।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে আটক করে এবং আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। ওই ব্যক্তির একটি আঙুলে জখম ছাড়া তেমন কোনো আঘাত নেই। হামলাকারীর পরিচয় এবং হামলার উদ্দেশ্য সম্পর্কে জানতে তদন্ত করছে পুলিশ।

তুর্কি দূতাবাস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে করা কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডই সহিংসতার যৌক্তিকতা দেয় না। আমরা সব পক্ষকে শান্তি ও সংযম প্রদর্শনের আহ্বান জানাই।’

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছে, ‘আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছি এবং শহরের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এমএম