তিনি আল মায়াদিনকে বলেন, ‘ইরান মক্কা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ পেয়েছে এবং বিষয়টি পর্যালোচনাধীন রয়েছে।’

রাহিমি আরো বলেন, ‘এই অঞ্চলের দেশগুলো একটি আঞ্চলিক নিরাপত্তা ছাতা তৈরির দিকে এগোচ্ছে। এটি ইরানের জন্য একটি বিজয়। কারণ দেশটি দীর্ঘদিন ধরে এর জন্য আহ্বান জানিয়ে আসছিল।’

ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের নতুন নিরাপত্তা জোটে যোগদানের জন্য ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বা চুক্তির পক্ষভুক্ত তিনটি দেশের কোনোটি থেকেই এই আমন্ত্রণের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

মক্কা চুক্তিটি ৭ আগস্ট সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে স্বাক্ষরিত হয়।

সূত্র: জেরুজালেম পোস্ট

এমএম