ইরানি সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টিভি।
খবরে বলা হয়েছে, জাহাজগুলোকে জ্বালানি, বীমা, নিরাপত্তাসহ বিভিন্ন সেবা দেওয়ার বিনিময়ে এই ফি নেওয়া হবে। এই ফি ইরানি রিয়াল বা অন্য যেকোনো মুদ্রায় পরিশোধ করা যেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
মার্চের শুরু থেকে ইরান কার্যত হরমুজ প্রণালি দিয়ে বেশিরভাগ জাহাজ চলাচল বন্ধ রেখেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে সাধারণ সময়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল পরিবহণ হয়। একই সঙ্গে বিশ্বের মোট তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাণিজ্যের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে যায়।
ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন এই ফি আরোপ বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক নৌ-বাণিজ্যে আরও চাপ তৈরি করতে পারে। কৌশলগত এই জলপথে চলাচল নিয়ে চলমান বড় ধরনের সংকটের এটি আরও একটি গুরুত্বপূর্ণ দিক।
এনএইচ