বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আল জাজিরা জানিয়েছে, লাহোরে ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত হয়েছে বলে রিপোর্ট পাওয়া গেছে। এর আগে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহরটিতে একটি অজ্ঞাত বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছিল।

অপরদিকে সামা টিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ওয়ালটন বিমানবন্দরের কাছে লাহোরের গোপাল নগর ও নাসিরাবাদ এলাকার ওয়ালটন রোডে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় মানুষ আতঙ্কে তাদের ঘর থেকে বেরিয়ে আসে এবং ধোঁয়ার মেঘ দেখতে পায়।

পুলিশ সূত্র জানিয়েছে, ওয়ালটন বিমানবন্দরের কাছে একটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। পাঁচ থেকে ছয় ফুট লম্বা ড্রোনটি সীমান্তের ওপার থেকে পরিচালিত হচ্ছিল। সিস্টেম জ্যাম করে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

সূত্র আরো জানিয়েছে, সংবেদনশীল স্থানগুলোতে নজরদারি করার জন্য ভারতীয় ড্রোনটি পাঠানো হয়েছিল। বিস্ফোরক বহনকারী ড্রোনটি একটি ভবনের খুব কাছে পৌঁছে গিয়েছিল।

এর আগে, মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তানের মোট নয়টি জায়গায় চালানো এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।

ভারত পাকিস্তানের অভ্যন্তরে একাধিক হামলা চালানোর পর পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে নিশ্চিত করেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

এমএম