গত ৯ আগস্ট ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করার শেষ সময় ১৮ আগস্ট ২০২৬। নির্বাচিত প্রার্থী কক্সবাজারে কর্মরত থাকবেন। বেতন হবে আলোচনা সাপেক্ষে।
এক নজরে নিয়োগ
প্রতিষ্ঠান: ব্র্যাক
পদ: সিনিয়র অফিসার
পদসংখ্যা: ১
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: কক্সবাজার
বেতন: আলোচনা সাপেক্ষে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
আবেদন শুরু: ৯ আগস্ট ২০২৬
আবেদনের শেষ সময়: ১৮ আগস্ট ২০২৬
আবেদনের মাধ্যম: অনলাইন
যোগ্যতা যা লাগবে
সিনিয়র অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীকে বিবিএ ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কম্পিউটার ব্যবহারে দক্ষতাও আবশ্যক। বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট ও এক্সেল ব্যবহারে ভালো দক্ষতা থাকতে হবে।
প্রার্থীর বয়স কমপক্ষে ২৬ বছর হতে হবে।
যেসব সুবিধা পাবেন
বেতন ছাড়াও নির্বাচিত প্রার্থী প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে-
সপ্তাহে দুই দিন ছুটি
মোবাইল বিল
উৎসব বোনাস
স্বাস্থ্য বিমা
জীবন বিমা
পিতৃত্বকালীন ছুটি
মাতৃত্বকালীন ছুটি
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা
আবেদন করবেন যেভাবে
আগ্রহী যোগ্য প্রার্থীদের ব্র্যাকের অফিসিয়াল নিয়োগ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত শর্ত ও যোগ্যতা ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আবেদনের শেষ সময়: ১৮ আগস্ট ২০২৬।
চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণ করা হবে না। তাই শেষ দিনের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন করাই ভালো।
অফিশিয়াল ওয়েবসাইট: BRAC
এমএম