সংস্থাটি জানায়, ২৭১ স্কোর নিয়ে বায়ু দূষণের তালিকার শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর শহর। সেখানকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’। দ্বিতীয় স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। শহরটির স্কোর ১৮৫, অর্থাৎ সেখানকার বাতাস বসবাসকারীদের জন্য ‘অস্বাস্থ্যকর’।

রোববার সকাল সাড়ে ৭টায় বৈশ্বিক সূচকে শহরগুলোর অবস্থান। ৮২ স্কোর নিয়ে র‍্যাঙ্কিংয়ের তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হানোই। আর ১৮১ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে ঢাকা। এই দুই শহরের বাতাসই ‘অস্বাস্থ্যকর’। এরপরে থাকা ভারতের দিল্লির স্কোর যথাক্রমে ১৭৮।

বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ুদূষণের পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

এইচআর