বুধবার সংসদে ময়মনসিংহ-৬ আসনের জামায়াতে ইসলামীর এমপি কামরুল হাসান মিলনের সম্পূরক প্রশ্নে এ তথ্য জানান প্রধানমন্ত্রী।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে কামরুল হাসান প্রশ্নে বলেছেন, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রচুর লেবু, আনারস এবং কাঁঠাল উৎপাদন হয়। বড় বাজার রয়েছে। জাতীয় অর্থনীতিতে যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যদি সেখানে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলা যায়।

গত মাসে মালয়েশিয়া ও চীন সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, কিছুদিন আগে আমি চীন সফরে দেশটির সঙ্গে চুক্তি সই করেছিল। আমাদের দেশের যে কাঁঠাল এটি অত্যন্ত পপুলার। চীনের মানুষ তারা খুব পছন্দ করে কাঁঠাল। বাংলাদেশ থেকে ইনশআল্লাহ তাদের কাছে আমরা কাঁঠাল রপ্তানি করব।

প্রধানমন্ত্রী জানান, চীনের আগে মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কথা প্রসঙ্গে জানিয়েছেন, মালয় ফল ডোরিয়ান দেখতে অনেকটা কাঁঠালের মতো। কাঁঠাল জাতীয় ফল। মালয়েশিয়া প্রতিবছর চীনে বছরে এক বিলিয়ন ডলারের ডোরিয়ান রপ্তানি করে। মালয়েশিয়া যদি পারে, নিশ্চয় ইনশআল্লাহ আমরা কাঁঠালও রপ্তানি করতে পারব। ইনশআল্লাহ বড় একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবো।

এর আগে প্রধানমন্ত্রী জানান, ফুলবাড়িয়ায় আনারস প্রক্রিয়াজাতকরণে শিল্প করা হয়েছিল। কিন্তু বন্ধ হয়ে গেছে। বন্ধ কারখানা চালুর উদ্যোগ রয়েছে সরকারের। পৃথক শিল্পাঞ্চল করার পরিকল্পনা নেই সরকারের।

এস