বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাতে বাংলাদেশ ও ইউএনডিপির চলমান সহযোগিতা, উন্নয়ন কার্যক্রম এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে বৈঠকের বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

বাংলাদেশে টেকসই উন্নয়ন, সুশাসন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দারিদ্র্য বিমোচন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে ইউএনডিপি দীর্ঘদিন ধরে সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ সৌজন্য সাক্ষাৎ দুই পক্ষের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

এস