শনিবার সকালে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক যোগাযোগই দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মূল ভিত্তি। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারত্ব আরও এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাণিজ্য ও সংস্কৃতিসহ দুই দেশের বহুমুখী সম্পর্ক আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতেও বাংলাদেশের সঙ্গে ভারতের যৌথভাবে কাজ করার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সমবেত কণ্ঠে ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এতে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, ঢাকায় বসবাসরত ভারতীয় নাগরিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এস