শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩২ জন, লালবাগে ৩৩, ওয়ারীতে ৮৭, মতিঝিলে ৬৫, তেজগাঁওয়ে ৭৯, মিরপুরে ১১৮, গুলশানে ১০৫, উত্তরা বিভাগে ৩৭ এবং গোয়েন্দা বিভাগে ৩ জন রয়েছেন।
অভিযান চলাকালে তিনটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া একটি খেলনা পিস্তল, দুটি সুইচ গিয়ার, একটি চাকু ও একটি শার্প ব্লেডও উদ্ধার করেছে পুলিশ।
এ সময় মাদকদ্রব্যের মধ্যে ১৭টি মোবাইল ফোন, ৫১০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৭১০ পিস ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন, ১৫ বোতল দেশি মদ, এক লিটার বিদেশি মদ এবং নগদ ২ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র, মাদক ও অন্যান্য আলামতসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।
এস