বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তবে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘এটি একেবারেই একটি সৌজন্য সাক্ষাৎ ছিল।’ প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি।

তবে বৈঠকে ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য নয়াদিল্লি অপেক্ষা করছে।

সাক্ষাতের শুরুতে কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নয় বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন দীনেশ ত্রিবেদী। তিনি জানান, নিহতদের ক্ষতিপূরণসহ প্রয়োজনীয় সহযোগিতার ক্ষেত্রে ভারত সরকারের পক্ষ থেকে যা যা করণীয়, তা করা হবে।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন বিষয়েও সৌজন্য আলোচনা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিস্তারিত কোনো আলোচনা হয়নি বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

এস