সোমবার (৩১ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সব ধরনের জ্বালানি তেলের বর্তমান মূল্য অপরিবর্তিত রাখার নির্দেশনা দিয়ে সোমবারের মধ্যেই বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হবে।

এ সিদ্ধান্ত অনুযায়ী, সেপ্টেম্বর মাসেও প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১১৫ টাকায়। কেরোসিনের দাম থাকবে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা।

এর আগে গত ৩১ মে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছিল। এরপর জুন, জুলাই ও আগস্ট মাসেও দাম অপরিবর্তিত রাখা হয়। এবার সেপ্টেম্বরেও সেই ধারাবাহিকতা বজায় থাকছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলার প্রভাবে আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম।

রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত ১২টা ৪০ মিনিট জিএমটি পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ১ দশমিক ০৮ ডলার বা ১ দশমিক ২৩ শতাংশ। এতে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৮৯ দশমিক ১৮ ডলারে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৯২ সেন্ট বা ১ দশমিক ১০ শতাংশ। এতে প্রতি ব্যারেলের দাম উঠেছে ৮৪ দশমিক ৩২ ডলারে।

বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি থাকলেও আপাতত দেশের ভোক্তাদের জন্য জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন আসছে না।

এস