বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা ৪৩ মিনিটে এ তথ্য পাওয়া যায়। ১৩২ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত স্কোর ভালো বায়ুর মান নির্দেশ করে। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি বা সহনীয় হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায় নির্দেশ করে।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়।

এদিন বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল মালয়েশিয়ার কুচিং। শহরটির দূষণ স্কোর ছিল ৩১৬, যা অত্যন্ত বিপজ্জনক পর্যায়ের বায়ুমান নির্দেশ করে।

তালিকায় কুচিংয়ের পর রয়েছে উগান্ডার রাজধানী কামপালা। সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হিসেবে বিবেচিত। বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে থাকা মানুষের জন্য অস্বাস্থ্যকর বায়ু বেশি ক্ষতিকর হতে পারে।

এস