সোমবার (১০ মার্চ) ভোরে তিনি থানাগুলো পরিদর্শন করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, থানা পরিদর্শনকালে উপদেষ্টা থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানা-সহ আনুষঙ্গিক স্থাপনা ঘুরে দেখেন। তিনি ডিউটি অফিসারসহ কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এসময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে আরও বেশি তৎপর, সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত চেকপোস্ট-তল্লাশি চৌকি পরিদর্শন করেন এবং দায়িত্বরতদের সঙ্গে কথা বলেন। এছাড়া তিনি যৌথ বাহিনীর কয়েকটি টহল টিমের কার্যক্রম মনিটরিং করেন।

এদিন স্বরাষ্ট্র উপদেষ্টা তেজগাঁও, কলাবাগান, শাহবাগ ও নিউমার্কেট থানা পরিদর্শন করছেন।

এমএম