শনিবার (১১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। তখন মামুনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় মামুনের কথিত প্রেমিকা বিউটি আক্তারকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, নিহত মামুন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার মালিহাটি গ্রামের বাবুল আহমেদের ছেলে। তিনি গত ১ জুলাই থেকে বাংলাদেশ রেলওয়েতে সেকেন্ড ক্লাস অফিসার হিসেবে কর্মরত আছেন।। মামুন বিবাহিত, তার স্ত্রী গ্রামে থাকেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক জানান, বনানী থেকে একজন রেলওয়ে কর্মকর্তার মরদেহ এসেছে। ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।
নিহত মামুনের বাড়ির মালিক সুমন জানান, বিউটি আক্তার দুপুরের দিকে মামুনের বাসায় আসেন। পরে দুপুর ১টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেই নারী মানুনকে ছুরিকাঘাত করেন।

এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং বিউটিকে আটক করে। পরে তারা আহত মামুনকে হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যার দিকে মামুন মারা যান। এ ঘটনার পরপরই বিউটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
গুলশান জোনের এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, এ ঘটনায় বিউটি আক্তার নামে এক নারীকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
এমএম