সোমবার (১০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক আদেশে তাদের কর্মস্থল পরিবর্তন করা হয়।
আদেশ অনুযায়ী, গোয়েন্দা রমনা বিভাগে বদলির আদেশ পাওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আল আমিন হোসাইনকে বাড্ডা জোনে দায়িত্ব দেওয়া হয়েছে। ট্রাফিক-তেজগাঁওয়ে বদলির আদেশ পাওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এহসানুল কামরান তানভীরকে ট্রাফিক-লালবাগ বিভাগে পাঠানো হয়েছে।
এ ছাড়া সহকারী পুলিশ কমিশনার জিয়াউল হক শাহকে প্যাট্রল-মোহাম্মদপুর, সহকারী পুলিশ কমিশনার রাকিবুল হাসান সাকিবকে প্যাট্রল-উত্তরা-পূর্ব এবং সহকারী পুলিশ কমিশনার মো. সাইফুল্লাহকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগের ওয়েববেজড ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।
অন্যদিকে, প্যাট্রল-উত্তরা-পূর্বের সহকারী পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমানকে অপারেশনস বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার-৩ এবং পিওএম বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহিবুল ইসলামকে লজিস্টিক বিভাগের অস্ত্রাগারে পদায়ন করা হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, গত ৬ আগস্ট জারি করা ট্রাফিক-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তানিয়া সুলতানার বদলির আদেশ বাতিল করা হয়েছে।
এস