বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) তিন সপ্তাহব্যাপী ‘ক্যাপস্টোন কোর্স’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, রোহিঙ্গাদের একটি অংশ বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। তারা মাদক চোরাচালানের সঙ্গেও যুক্ত হচ্ছে। পাশাপাশি রোহিঙ্গাদের কারণে পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে এবং পরিবেশ ধ্বংস হচ্ছে।
তিনি বলেন, রোহিঙ্গা ও সীমান্ত সংকটের পাশাপাশি পার্বত্য অঞ্চল এবং জ্বালানি সংকট মোকাবিলায় ক্যাপস্টোন কোর্সে অংশগ্রহণকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এনডিসির অনুষদ সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এস