সোমবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন। নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। এছাড়া ভোটার তালিকায় ১ হাজার ২৬৭ জন হিজড়া ভোটার অন্তর্ভুক্ত রয়েছেন।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে নির্বাচন কমিশন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচন কমিশন ভোট আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। নির্বাচনের দিন-তারিখ নির্ধারিত হওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।
এর আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে প্রয়োজনীয় বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম এগিয়ে নেয় নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এখন নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটগ্রহণের তারিখ নির্ধারণের অপেক্ষায় সংশ্লিষ্টরা।
এস