সোমবার (৩১ আগস্ট) দুপুরে বঙ্গভবনে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। পরে প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজিবির মহাপরিচালক আন্তরিক অভিনন্দন জানান।

এ সময় বিজিবির সার্বিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি জোরদারে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন মহাপরিচালক।

রাষ্ট্রপতি বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত সুরক্ষায় বাহিনীটিতে আধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।

পাশাপাশি পুশইন ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন রাষ্ট্রপতি। সীমান্ত ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএইচ