আটককৃতরা হলেন— লাবনী, রাজু ও সিরাজুল ইসলাম।

শনিবার (২২ মার্চ) আদালতে তোলার বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন আসামিদের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি।

শুক্রবার সন্ধ্যায় ইফতারির পর আওয়ামী লীগের কিছু নেতাকর্মী মিছিল শুরু করলে তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা আওয়ামী লীগের তিনজনকে আটক করেন। পরে তাদের মোহাম্মদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ বলছে, ধানমন্ডি ২৭ নম্বরে আওয়ামী লীগের ১৫-২০ জনের একটা মিছিল বের হলে লোকজন ধাওয়া দিয়ে তিনজনকে মারধর করে পুলিশে দেয় জনতা।

এইচআর