আজ শুক্রবার (৫ জুন) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, একটা নির্বাচিত সরকার মাত্র চার মাসে এতো প্রতারণা করতে পারে এটা দেশের আগে কখনও কল্পনাও করেনি। বিএনপির ৩১ দফার প্রথম দফা সংবিধান সংস্কার পরিষদ। তারা বলেছে, এই পরিষদের মাধ্যমে জনগণের চাওয়া-পাওয়া অনুযায়ী সংবিধান তৈরি করবে। না হয় সংবিধান সংস্কারের কথা মিথ্যা, অন্যথায় ৩১ দফা তার চেয়ে বড় মিথ্যা।

তিনি অভিযোগ করে বলেন, জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক অবস্থান নিয়ে বিএনপি রাজনীতি করছে এবং বিভিন্ন ইস্যুতে দলটির বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যে অসঙ্গতি রয়েছে।

এর আগে মতলব উত্তরের ইমাম ময়দান নুরিয়া মাদরাসায় জুমার নামাজ আদায় শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা জোরদার করতে কয়েক স্তরে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

এস