শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজ পর সাভার মডেল মসজিদের সামনে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এ কম মূল্যের বাজার কার্যক্রম উদ্বোধন করেন।
মাও. দেলোয়ার বলেন, রমজান মাস আসলেই এদেশের অসাধু ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম সিন্ডিকেটের মাধ্যমে বৃদ্ধি করে সাধারণ জনগণকে রোজা পালনে কষ্ট দেয়। জামায়াতে ইসলামী তার সাধ্যানুযায়ী কমমূল্যে পণ্য কিনে ক্রয়কৃত মূল্যে জনগণের কাছে বিক্রি করছে।
তিনি বলেন, এসব কাজে কাজে যারা জড়িত, পরিবহন ব্যয়সহ সার্বিক খরচ সংগঠনের পক্ষ থেকে বহন করা হচ্ছে। এর মাধ্যমে জামায়াত একটি মানবিক, কল্যাণমূলক, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায়। তিনি একটি রাষ্ট্র গঠনে দেশের সকল স্তরের মানুষকে জামায়াতকে সহযোগিতা করার উদাত্ত আহবান জানান।
জামায়াতের এই নেতা বলেন, জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে মাসব্যাপী এ বিক্রয় কর্মসূচি পালন করা হবে। দোকানে রমজানের ইফতার ও সেহরির বিভিন্ন পণ্যসামগ্রী কেনামূল্যে ক্রেতারা পণ্য ক্রয় করতে পারবেন।
তিনি বলেন, প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ক্রেতাদের জন্য প্রতি কেজি চাউল ৫৮ টাকা, ডাল প্রতি কেজি ১০০ টাকা, তেল প্রতি কেজি ১৭৫ টাকা ও আলু প্রতি কেজি ২০ টাকা মূল্যে বিক্রয় করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলার জামায়াতের সেক্রেটারি ও ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাসান মাহবুব মাস্টার, আইন বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, সাংস্কৃতিক সেক্রেটারি অধ্যক্ষ লুতফর রহমান, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম ও সাভার পৌর সেক্রেটারি আব্দুস সালাম প্রমুখ।
এইচআর